শুক্রবার ১৬, অক্টোবর ২০২৬

শুক্রবার ১৬, অক্টোবর ২০২৬ -- : -- --

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা এবং বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দীদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

 

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কারাগারে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা, বন্দীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

‎কারাগারের নিরাপত্তাব্যবস্থা ও দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বন্দীদের মৌলিক চাহিদা পূরণ এবং প্রয়োজনীয় সেবার মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বন্দীদের জীবনযাত্রার মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Link copied!