মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত ছবি
এনসিপি মৌলভীবাজার জেলা শাখার জুগ্ম-আহবায়ক এহসান জাকারিয়াকে আটকের পর হঠাৎ করেই জেলা থেকে কিশোর গ্যাং উধাও হয়ে গেছে। জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কিছুদিন আগে মৌলভীবাজার শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। আমরা যখনই অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের আটক করতাম, তখনই এই এনসিপি নেতা এহসান জাকারিয়া তদবির করে এবং জামিনে তাদের ছাড়িয়ে আনতেন।
অতিরিক্ত পুলিশ সুপারের এই বক্তব্যের পর সভায় উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
নোবেল চাকমা আরও বলেন, এহসান জাকারিয়াকে আটকের পর থেকে মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এখন আর শহরে তাদের উৎপাতের খবর পাওয়া যাচ্ছে না। এতেই বোঝা যায় কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিত।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এহসান জাকারিয়াকে দুইটি মামলায় আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তার আটকের পর থেকেই জেলা জুড়ে কিশোর গ্যাং নিয়ে পুলিশের এই পর্যবেক্ষণ নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক আশ্রয়ে অপরাধীদের লালন-পালনের বিষয়টি নিয়ে।