রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
যুক্তরাজ্যের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় প্ল্যান্ট সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত সাহা।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপাচার্য তাঁকে এই অর্জন ও সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
সুকান্ত সাহার পিএইচডি গবেষণার শিরোনাম ছিল ‘Responses to Cycles of Drought and Flooding in Wheat and Barley’। এই গবেষণায় গম ও বার্লির ওপর পর্যায়ক্রমিক খরা ও জলাবদ্ধতার প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এ ধরনের পরিবেশগত চাপের প্রতি উদ্ভিদের অভিযোজন ও প্রতিক্রিয়া নিয়ে বিশদ অনুসন্ধান করা হয়েছে।
সাক্ষাৎকালে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জন সংশ্লিষ্ট শিক্ষকের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত গৌরবের। উচ্চতর গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম, একই বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. রাখহরি সরকার।