রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
মোঃ নিয়াজ শফিক ও রায়েদ মোহাম্মদ খোকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা, নেতৃত্ব বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত ‘মার্কেটিং স্পোর্টস ক্লাব’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইমরানুল হক, ক্লাবের মডারেটর প্রফেসর মোঃ মাহাতী হাসান জুয়েল এবং কো-মডারেটর মোঃ আল আমিন যৌথভাবে এই ১৯ সদস্যবিশিষ্ট কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।
নতুন গঠিত এই কমিটিতে সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ১৬তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২১-২২) শিক্ষার্থী মোঃ নিয়াজ শফিক। তিনি স্পোর্টস ক্লাবের ক্রীড়া ও সার্বিক সামাজিক কার্যক্রমকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটিতে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ১৭তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২২-২৩) শিক্ষার্থী রায়েদ মোহাম্মদ খোকা। তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ইনডোর ও আউটডোর ইভেন্ট আয়োজনে নির্বাহী নেতৃত্ব দেবেন।
কমিটিতে সহ-সভাপতি (ভাইস-প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন আফরিন জাহান রওনক, মোঃ জামিল হোসেন নাহিম এবং মোঃ নাঈমুল ইসলাম।
যৌথ সাধারণ সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল মিয়া ও অঙ্কন কুমার সাহা।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোহাগ হোসেন।
কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার ইসলাম সাইফ।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রিশাদ।
কার্যকরী সদস্যবৃন্দ:
এছাড়াও কমিটির সার্বিক কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী সদস্য (এক্সিকিউটিভ মেম্বার) হিসেবে যুক্ত হয়েছেন ৯ জন শিক্ষার্থী— মোঃ ইয়াসির আহমেদ চৌধুরী, মরিয়মার নেসা শান্তা, ফারহানা আক্তার স্নিগ্ধা, মোঃ মুস্তাফিজুর রহমান, মোঃ শারিয়ার কাদের প্লাবন, মোঃ জাহীন আলম, মোঃ আশিকুজ্জামান, মাহজুজা জান্নাত লামিয়া এবং মোঃ আমিনুল ইসলাম তুহিন।
বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটি তাদের নতুন উদ্যমে মার্কেটিং বিভাগের অভ্যন্তরীণ ও আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিশ্চিত করবে এবং সকল শিক্ষার্থীকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখবে।