প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষার্থী জিশান আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সড়কের ঠিকাদার শেখ দিদারুলের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ‘ইনসাইড আরএমএসটিইউ’ নামক একটি ফেসবুক পেজ থেকে ফোনালাপটি ফাঁস করা হয়।
শনিবার রাতে ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপটি ভাইরাল হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া কথোপকথনটি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশান আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সড়কের ঠিকাদার শেখ দিদারুলের মধ্যে হয়েছে। এর আগে গত ২৭ জুলাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিশান আহমেদের রাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুইজনের কথোপকথনের ১৮ মিনিট ৫৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো—
জিশান-বেঁচে আছি ভাই,কেমন আছেন
ঠিকাদার - আছি আলহামদুলিল্লাহ, কেন বেঁচে আছো মানি
জিশান -আমার পদ-পদবি নাই,কিছু মানুষ আমার বিরুদ্ধে পড়ছে, কিছু মানুষ সহযোগিতা করতেছে,কিছু মানুষ পাগল হয়ে গেছে আমাকে মাইনাস করার জন্য, তো ভাই আমার মতো ছোট মানুষ বেঁচে না থেকে কি করবে
ঠিকাদার - সব ঠিক আছে কিছু জায়গায় আমাদেরকে ইঙ্গিত করে কমেন্ট করতেছো মনে হয়
জিশান-আপনাদের ইঙ্গিত করে কেন কমেন্ট করবো ভাই,বাস নিয়ে কথা উঠতেছে আমি বলতেছি কন্টাক্টারে রোড়ের কাজ শেষ না করলে বাস কিভাবে বের করবে
ঠিকাদার - তো তুমি আতিয়ারের কন্টাক্টার কি রকম কমেন্ট দিলা
জিশান -তো এটা আপনি তো আতিয়ারের রহমান স্যার আমল থেকে
ঠিকাদার - গফুর আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে কাজ এটা দিছে, তোমার লাগলে প্রমাণ নাও না, তুমি গফুরের পারপাছ কেন সার্ভ করো আমি বুঝি না
জিশান - এই যে একটা কথা বলনেন গফুরের পারপাছ কেন সার্ভ করি
ঠিকাদার - এখন আমি যদি বলি তুমি আমার কাছে চাঁদা চাইছো এইজন্য আমি এভিডেন্সসহ তোমার জন্য কম্পেইন করি
জিশান -আমি আপনার কাছে চাঁদা চাইছি নাকি
ঠিকাদার - অবশ্যই চাইছো তুমি জামাল থেকে টাকা চাইছো না ২ লাখ টাকাই তো চাইছো তোমার সাথে ওদিন কথা হলো না তুমি ২ লাখ টাকা চাঁদা চাইলে না
জিশান - আপনি আমাকে হুমকি দিচ্ছেন
ঠিকাদার -তুমি চাঁদা করছো আমি কালকে কম্পেইন দিবো তুমি কমেন্ট করো কোন সাহসে এটা তোমার জন্য কাজ বন্ধ আছে যে
জিশান- আমার জন্য বন্ধ আছে মানে কি
ঠিকাদার - তুমি চাঁদা চাইছো সেজন্য এটা আমি কালকে লিখিত কম্পেইন দিবো
জিশান - আমি কমেন্ট করছি এইজন্য হুমকি দিচ্ছেন যে
ঠিকাদার -তুমি নিজে চাঁদা চাইছো সেজন্য না
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় গিয়ে পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়ার অভিযোগে রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাবিপ্রবি শিক্ষার্থী জিশান আহমেদ।
