প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
“আজকের বৃক্ষরোপণ আগামীর জলবায়ু সুরক্ষা” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় চবি জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমি) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চবি কৃষি উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক প্রফেসর ড. জহুরুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
