রবিবার ২৩, আগস্ট ২০২৬

রবিবার ২৩, আগস্ট ২০২৬ -- : -- --

নতুন রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

জিয়া পরিষদ : ইসলামী বিশ্ববিদ্যালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।

শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য এক মূল্যবান সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশের সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য সমুন্নত ও সুদৃঢ় করতে প্রাজ্ঞ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

সংগটনটি প্রত্যাশা করেন, মহামান্য রাষ্ট্রপতি দল-মত ও সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে তাঁর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তাঁর দায়িত্বকালে দেশের শান্তি ও স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে।

দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি, প্রজ্ঞা এবং দায়িত্ব পালনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন সংগঠনটি।

Link copied!