বুধবার ১২, আগস্ট ২০২৬

বুধবার ১২, আগস্ট ২০২৬ -- : -- --

পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন

পবিপ্রবি থেকে প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি রিজেন্ট বোর্ডের (যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নামে পরিচিত) সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

মঙ্গলবার(১১ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৪) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

উল্লেখ্য , প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রফেসর ড. মো: নুরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং প্রফেসর ড  মোহাম্মদ আবু জাফর খান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Link copied!