রবিবার ০৯, আগস্ট ২০২৬

রবিবার ০৯, আগস্ট ২০২৬ -- : -- --

পাবিপ্রবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান 

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘গ্যালারি-২ ’ এ শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ আল মারুফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তানভীর কামাল তন্ময়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. দয়াল চন্দ্র রায় ও ইতিহাস বিভাগের প্রভাষক আরজুনা আক্তার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম সহ সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা।

বক্তব্যে ড. দয়াল চন্দ্র রায় বলেন, “আমার জেলা সমিতির সঙ্গে আত্মার সম্পর্ক। আমি আমার বিশ্ববিদ্যালয়কে যেমন ভালোবাসি, তেমনি জেলা সমিতি এবং এর সদস্যদেরও আন্তরিকভাবে ভালোবাসি।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। একই সঙ্গে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সভাপতি বক্তব্যে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। 

 

Link copied!