মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট
এসএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, আর তাতেই আবারও হতাশার খবর দিল সিলেট শিক্ষা বোর্ড। সারাদেশের ৯ টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট। জাতীয় গড়ের চেয়েও ৪% কম সিলেটের ফল।
বোর্ডভিত্তিক পাসের হার-
১১টি বোর্ডের গড় পাসের হার: ৬২.২৫%
সাধারণ ৯টি বোর্ড:
ঢাকা -৭১.৬৩% (সবার শীর্ষে)
যশোর : ৬৬.২৭%
কুমিল্লা: ৬৫.৪২%
রাজশাহী: ৬৩.৬৭%
বরিশাল: ৬০.৩৫%
চট্টগ্রাম: ৫৯.৪৮%
সিলেট: ৫৮.৩৩% (সর্বনিম্ন)
দিনাজপুর: ৫৮.০৫%
ময়মনসিংহ: ৫৭.৩৯%
অন্যান্য ২টি বোর্ড:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড: ৫৫.৪৯% (সর্বনিম্ন)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড: ৫৮.২০%
টানা কয়েক বছর ধরেই এসএসসিতে পাসের হারে পিছিয়ে আছে সিলেট। এবারও তার ব্যতিক্রম হলো না। শিক্ষাবিদরা মনে করছেন, প্রবাস নির্ভরতা, শিক্ষকের সংকট, প্রাকৃতিক দুর্যোগে পাঠদান ব্যাহত হওয়া এবং গাইড-নোট নির্ভর পড়াশোনা এর প্রধান কারণ।
অন্যদিকে রাজধানী ঢাকা বোর্ড টানা শীর্ষে থাকলেও মাদরাসা বোর্ডে পাসের হার সবচেয়ে কম - মাত্র ৫৫.৪৯%।
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
ফল প্রকাশের পর থেকেই সিলেটের বিভিন্ন স্কুলে হতাশা দেখা দিয়েছে। অনেক অভিভাবক বলছেন, ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় তদারকি ও পাঠদানের মান বাড়ানো জরুরি।