রবিবার ০২, আগস্ট ২০২৬

রবিবার ০২, আগস্ট ২০২৬ -- : -- --

কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আজ (১ আগস্ট ২০২৬) শনিবার সকাল ১০ টায় শুরু হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগের নিয়মিত প্রোগ্রামের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, চিফ ইনভিজিলেটর ড. মোঃ মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

Link copied!