রবিবার ০২, আগস্ট ২০২৬

রবিবার ০২, আগস্ট ২০২৬ -- : -- --

ইউনিভার্সিটি টিচার্স লিংকের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক যুবাইর এহসানুল হক

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নতুন ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ইউটিএলের দিনব্যাপী প্রথম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক, সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা অংশ নেন।

সাধারণ সভায় ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনসহ আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়।

পরে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্জ শহীদুল ইসলাম নবগঠিত ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে সাধারণ সভা থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মনিরা আহসান, অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং অধ্যাপক ড. কাজী বরকত আলী।

কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এ এইচ এম মোশারফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, অধ্যাপক ড. মো. আবু সায়েম, অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ড. মাহবুব আলম এবং অধ্যাপক ড. শামসুন্নাহার। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে ড. মুহাম্মদ শামসুজ্জামান রাজীব, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ড. মীর্যা গালিব, আইটি সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবু লায়েক, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে অধ্যাপক ইব্রাহীম হোসেন ইমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, আইন ও শিক্ষক অধিকার সম্পাদক হিসেবে অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সেমিনার ও সম্মেলন সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিষয়ক সম্পাদক হিসেবে মো. শরফুদ্দিন দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা জানান, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে সংগঠনটি আগামী দুই বছরে সক্রিয়ভাবে কাজ করবে।

Link copied!