প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম
নওগাঁর রাণীনগরে ১৩বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে নিশান আলী (৩২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার (১ আগস্ট) সন্ধায় থানায় মামলা দায়ের করার পর তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত নিশান আলী উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় পর তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষনের অভিযোগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এবং আগামীকাল তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।
