শনিবার ১৮, জুলাই ২০২৬

শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ‘২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্পাসজুড়ে আয়োজনটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

এসময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবন, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং একাডেমিক উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (মেইন গেইট) থেকে সেন্ট্রাল অডিটোরিয়াম পর্যন্ত বিশেষ শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীরা জানান,বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোতেই ক্যারিয়ার ও জীবনের লক্ষ্য নির্ধারণে এমন একটি দিকনির্দেশনামূলক প্রোগ্রাম তাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে। বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস জীবনের চমৎকার সূচনা হওয়ায় তারা বেশ উচ্ছ্বসিত।

Link copied!