শনিবার ১৮, জুলাই ২০২৬

শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --

বিচারের দাবিতে কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে কফিন মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত কফিন মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের 'জুলাইয়ের শহীদদের লাল সালাম', 'শহীদ আবু সাঈদকে লাল সালাম', 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে' এবং 'ইনকিলাব জিন্দাবাদ'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংহতি সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া। তিনি বলেন, "গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করতেছে। এছাড়া খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের আহ্বান রইল। একই সঙ্গে আওয়ামীলীগকে দলীয় বিচারের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।"

Link copied!