প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নাজমুন নাহার হিরা প্রতিষ্ঠা করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান চিলেকোঠা আইটি।
আধুনিক ওয়েবসাইট নির্মাণ, ডিজিটাল মার্কেটিং এবং প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক সমাধান দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যক্তি, ব্যবসায়ী, করপোরেট প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং শিক্ষার্থীদের কাছে আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজমুন নাহার হিরা বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি চিলেকোঠা আইটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য পেশাদার ওয়েবসাইট তৈরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সামাজিক যোগাযোগমাধ্যম বিপণন, ব্র্যান্ডিং এবং ডিজিটাল ব্যবসা উন্নয়নসহ নানা ধরনের প্রযুক্তি সেবা প্রদান করছে।
শুধু প্রযুক্তি সেবাই নয়, নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতেও কাজ করছে চিলেকোঠা আইটি। নিয়মিত বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা এবং কোর্সের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা নাজমুন নাহার হিরা বলেন, "আমাদের লক্ষ্য শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা একসঙ্গে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং নতুন সম্ভাবনার সুযোগ পাবে।"
বর্তমানে চিলেকোঠা আইটির সেবা গ্রহণ করছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্টার্টআপ উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা। প্রযুক্তির মাধ্যমে ব্যবসার প্রসার, অনলাইন পরিচিতি বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল সমাধান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রযুক্তি সেবা প্রদান এবং বাংলাদেশের তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করাই চিলেকোঠা আইটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানের তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: চিলেকোঠা আইটি
- প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী: নাজমুন নাহার হিরা
- শিক্ষার্থী: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- ওয়েবসাইট: chilekotha.xyz
- প্রতিষ্ঠাতার পোর্টফোলিও: najmunnaharhira.me
