প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
জিল্লুর রহমান সাগর,মাগুরা
মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ (কালব্)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
কালব্-এর শ্রীপুর উপজেলা শাখার পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার ব্যবস্থাপক শাহাজুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক দবির হোসেন, শ্রীপুর, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন প্রমূখ।
শ্রীপুর কালব্-এর পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সেক্রেটারি মোঃ বাকিবিল্লাহ।
পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র আলোচনা সভা শেষে সমিতির কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষে বিশেষ অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সদস্যদের মাঝে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র-এর মাধ্যমে বিজয়ী ২০ জন সদস্যের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
