নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ঈদুল আযহার দীর্ঘ ছুটি কাটিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি সচল হলে ও সচল হয়নি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
গত ৫ ফেব্রুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দীর্ঘদিন পরে কিছুদিন কার্যক্রম চললেও ঈদের ছুটির পর থেকে এটি কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।
ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের বিকল্প হিসেবে ক্যাম্পাসের টং দোকান কিংবা বাইরের হোটেলের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে যেমন তাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যসম্মত খাবার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
নোবিপ্রবি বাংলা বিভাগের শিক্ষার্থী মারুফ বলেন, অনেক নাটকীয়তার পর উদ্বোধন হলে ও কিছুদিন বন্ধ কিছুদিন খোলা এভাবেই যাচ্ছে ক্যাফেটেরিয়া কার্যক্রম যা আমাদের নানা ভোগান্তিতে ফেলছেন।একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঈদের ছুটি পরবর্তী সব চালু হলে ও ক্যাফেটেরিয়া চালু না হওয়ায় আমরা প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত এটা চালুর জন্য প্রশাসনকে দ্রুত উদ্যেগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এদিকে ক্যাফেটেরিয়ার ম্যানেজার আকিব বলেন,“গ্যাসের লাইনের সমস্যার কারণে ক্যাফেটেরিয়া বন্ধ ছিল। এখন গ্যাসের লাইনের কাজ চলমান। সামনের সপ্তাহের মধ্যে গ্যাসের লাইন ঠিক হয়ে যাবে আশা করি, সামনের সপ্তাহ থেকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.শফিকুল ইসলাম বলেন, “ঈদের পরবর্তী ক্যাফেটেরিয়া এখন পর্যন্ত খুলে নাই মাত্র জানলাম বিষয়টা। আমি দেখি ক্যাফেটেরিয়ার দায়িত্ব কারা আছে। খোঁজ নিয়ে আমি বিষয়টা দেখব।”