বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

কুবিতে ‘স্পিকআপ: বিল্ডিং ভয়েস, ইনস্পায়ারিং ভয়েস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০১:১৪ এএম

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ রাফির উপস্থাপনায় পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন দক্ষতা এবং ইংরেজি ভাষায় সাবলীলতা বৃদ্ধির লক্ষ্যে "স্পিকআপ বিল্ডিং ভয়েস ,ইন্সপায়ারিং ভয়েস" শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ জুন ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সেমিনার কক্ষে এ সেশন অনুষ্ঠিত হয়।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল হাসান, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ সভাপতি সোহাগ আহমেদ। 

এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস সাদী, রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন,বোর্ড অফ ডিরেক্টর এবং শিক্ষার্থীবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কার্যকর উপস্থাপনা কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদানই এ কর্মশালার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বিতর্কচর্চার মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশলও তুলে ধরা হবে।

তারা আরও জানান, কর্মশালাটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য , অনুষ্ঠিতব্য সেশনের কনভেনার ছিলেন মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং কোন-কনভেনার ছিলেন মোহাম্মদ মহসিন চৌধুরী মাহি।

Link copied!