প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় তরমুজ খাওয়ার লোভ দেখিয়ে ৭বছরের শিশু কন্যাকে সোলাইমান (৪২)নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় পটিয়া থানায়।
পটিয়া থানা সুত্রে জানা যায়,গত সোমবার(২০শে এপ্রিল)পটিয়া থানায় ৪২ বছরের যুবক কতৃক ৭বছরের শিশু কন্যা ধর্ষণ হবার অভিযোগ দায়ের হয়।মামলার সুত্রে জানা যায়,ধর্ষিতার পরিবার ও ধর্ষক উভয়ে পাশাপাশী পটিয়া পৌরসভার ৩নং ওর্য়াডে উত্তর গৌবিন্দারখীল রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকেন।সেই সুবাদে উভয় পরিবারের একটি সুসম্পর্ক গড়ে উঠে।
র্ষিতার পিতা জানান,গত ১৯শে এপ্রিল(রবিবার)বিদ্যুৎ মিটার নিয়ে উভয় পরিবারে ঝগড়া ও মারামারী লাগে,এ সময় ধর্ষিতা শিশু তাদেরকে বলেন,ঈদের ৩দিন আগে(১৭ই মার্চ) ধর্ষক সোলাইমান(নানা) তাকে তরমুজ খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে কোলে তুলে ধর্ষণ করে।তাকে ১০টাকা দেয় আইসক্রিম খাওয়ার জন্য এবং কাউকে বললে মেরে ফেলার ভয় দেখায়।
শিশুটির মা বলেন, ঈদের ২দিন পর আমার মেয়ে অসুস্থ হলে,সোলাইমানের স্ত্রী চিকিৎসার জন্য ১হাজার টাকা দেন।এখন বুঝতে পারছি কেন টাকা দিল।সাথে সাথে তারা ৯৯৯তে ফোন করলে পুলিশ চলে আসে এবং থানায় অভিযোগ করতে বললে তারা অভিযোগ করেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন,শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে টেস্টের জন্য পাঠানো হয়। টেস্ট রির্পোট পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
