প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (তারিখ) সকাল সাড়ে ৮টায় ৫০০০ মিটার মিনি ম্যারাথনের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। একই সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ফেস্টুন ও বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে টিএসসি প্রাঙ্গণে ‘মজার ইস্কুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন"আমি বিশ্ববদ্যালয়ের প্রানপ্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী সকলকে আহব্ন জানাই নিজের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সীমাবদ্ধ সম্পদের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষনে আমরা আরও যত্নবান হই এবং সময়ানুবর্তিতা সম্পর্কে সজাগ ও সচেতনতা থেকে সকলে মিলে উচ্চ শিক্ষার এই বিদ্যাপীঠকে সেন্টার অব এক্সিলেন্স হিসাবে গড়ে তুলতে ঐকান্তিকভাবে কাজ করি"
পরে দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিনাজপুরের গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের কবর জিয়ারত করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ফরিদপুর কবরস্থানে প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবরেও শ্রদ্ধা জানান তারা।
সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
