বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

জিপিএ ১০ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ১০০% বৃত্তির সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

উত্তরা ইউনিভার্সিটি

মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে ‘সামার-শাইন স্কলারশিপ ২০২৬’ ঘোষণা করেছে উত্তরা ইউনিভার্সিটি। এই স্কলারশিপের আওতায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, অর্থাৎ মোট জিপিএ ১০ অর্জনকারী শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফের সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাদের জন্য সহায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৩ সালে প্রতিষ্ঠিত উত্তরা ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি পরিচিত নাম হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫৬টিরও বেশি আধুনিক ল্যাব ও গবেষণা কেন্দ্র রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও গবেষণায় অংশগ্রহণে সহায়তা করে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়টির ১৪টি বিভাগের অধীনে ৩৮টি আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। এসব প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সমসাময়িক বিশ্বের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে পারে।

দক্ষ শিক্ষক, আধুনিক কারিকুলাম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

উত্তরা ইউনিভার্সিটির ৩২ হাজারের বেশি অ্যালামনাই বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এই শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামার-শাইন স্কলারশিপ ২০২৬-এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা আর্থিক চাপ ছাড়াই উচ্চশিক্ষা শুরু করতে পারবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!