বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

ডুয়েটে চালু হল দেশের প্রথম এআই ল্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক শিক্ষা ও নীতিনির্ধারণ গবেষণার জন্য একটি বিশেষায়িত ল্যাব চালু হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে।

HEAT প্রকল্পের আওতায় “Artificial Intelligence and Education Policy Lab”–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সম্প্রতি আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, HEAT প্রকল্পের পরিচালকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "এই ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ, নীতিনির্ধারণে উদ্ভাবনী চিন্তা এবং একাডেমিক উৎকর্ষ সাধনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।" তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই ল্যাব শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে টিভিইটি (TVET) শিক্ষা ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় প্রকল্প পরিচালক বলেন, "সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উদ্যোগকে একটি সফল ও টেকসই প্ল্যাটফর্মে রূপ দিতে বদ্ধপরিকর।"

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, " এটিই দেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও অ্যাডুকেশন পলিসি ল্যাব।" তিনি আরও বলেন, "এই ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রানের ডুয়েট শিক্ষা ও গবেষণার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো।"

Link copied!