বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

সাউথইস্টে গ্লোবাল আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের শহীদ রাকিব হলে আয়োজিত সেমিনার

সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, সেন্টার ফর সাইবার সিকিউরিটি এবং আইইইই কম্পিউটার সোসাইটি সাউথইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যৌথ উদ্যোগে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩০ মার্চ ২০২৬) সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ রাকিব হলে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST), যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব আইটি এবং এমএসআইটি প্রোগ্রামের লিড ফ্যাকাল্টি অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া। তিনি তার উপস্থাপনায় বৈশ্বিক আইটি খাতে ক্যারিয়ারের সম্ভাবনা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর, সেন্টার ফর সাইবার সিকিউরিটির পরিচালক ড. মো. মারুফ হাসান এবং আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আশিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা সেমিনারটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানকারী সকল উপদেষ্টা, শিক্ষক, নির্বাহী ও সাব-এক্সিকিউটিভ কমিটি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!