প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্মের (৩য় বর্ষ ২য় সেমিস্টার ও ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার) ১৩, ১৪ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষার সময়সূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত পরীক্ষাসমূহ আগামী ০৬, ০৭ ও ১৪ মার্চ ২০২৬ তারিখে সকাল ও বিকাল শিফটে অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের নোটিশ বোর্ড, স্টাডি সেন্টার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।
