প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় মনোনয়ন প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।
এর আগে গেল বছরের ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
