প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস পদে নিয়োগ পাওয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও ভূরাজনৈতিক বিশ্লেষক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব ।
৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি অভিভাবকসুলভ পথনির্দেশনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রফেসর ইমেরিটাসের এই গুরুত্বপূর্ণ সম্মাননা কেবল তার প্রাতিষ্ঠানিক সাফল্যের প্রতিফলন নয়, বরং সহকর্মী, শিক্ষার্থী ও গবেষকদের কাছে তার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের প্রতিচ্ছবিও বহন করে।
শুভেচ্ছা বার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানের সুস্বাস্থ্য, সুখ ও ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি কামনা করেছেন। একই সঙ্গে তার প্রজ্ঞা ও দিকনির্দেশনা ভবিষ্যতেও শিক্ষিত সমাজকে অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক পরিবেশকে শানিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
