শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া র‌্যালি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!