ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ৩৭ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদায়ী আহ্বায়ক কমিটিকে সম্মাননা প্রদান এবং অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজের অর্থনীতি বিভাগের ১০৮ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ফাহিমা জীন্নুরায়েন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. তোতিউর রহমান।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন সহ-সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মো. মাহবুব আহমেদ এবং গীতা পাঠ করেন প্রচার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রাজীব নাইডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দীন।
এ ছাড়া স্বাগত বক্তব্য দেন মো. মারুফ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি দিলীপ কুমার পাল ও সহসভাপতি মো. দিলওয়ার হোসেন বাবর। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ফাহিমা জীন্নুরায়েনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে, সংগঠনের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম ফাহিমের হাতে একটি ল্যাপটপ তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তাঁর শিক্ষা কার্যক্রমে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
নবনির্বাচিত ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক মো. তোতিউর রহমান। সহসভাপতি হিসেবে রয়েছেন দিলীপ কুমার পাল, মো. পারভেজ আলম, মো. দিলওয়ার হোসেন বাবর ও আদিবা খানম। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সাইদুর রহমান লিমন ও মাসুমা আক্তার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. খালেদ হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ (টিপু), সহ-অর্থ সম্পাদক মো. কামরুল আনাম চৌধুরী, দপ্তর সম্পাদক স্বপন মিয়া ও সহদপ্তর সম্পাদক দ্বীন ইসলাম সাদি।
শিক্ষা, সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং সহসম্পাদক ইমন আহমদ। সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুজ্জামান চৌধুরী ও সহসাংস্কৃতিক সম্পাদক রুবেল বিশ্বাস। সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশীদ এবং সহসম্পাদক মো. মাহবুব আহমেদ।
এ ছাড়া প্রচার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রাজিব নাইডু, সহসম্পাদক তোফাজ্জল খান, মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক মনিষা রানী দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলিউর রহমান ও আবদুর রহিম, আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমদাদুল ইসলাম এবং সহ-আপ্যায়নবিষয়ক সম্পাদক আলতাফুর রহমান দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এটিএম শোয়েব, আহমদ মননুন পান্না, মো. জিল্লুর রহমান, চৌধুরী নিশাতুর রহমান কোরেশী, মো. রেহান উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, বিনায়ক চক্রবর্তী, মো. আলাউদ্দিন ও শিশির রঞ্জন সরকার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. তোতিউর রহমান। পরে অতিথি ও সদস্যদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।