শনিবার ০৭, নভেম্বর ২০২৬

শনিবার ০৭, নভেম্বর ২০২৬ -- : -- --

নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে প্রথম অ্যালামনাই

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)’।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মো. খালেদ ইবনে ইউসুফ উল্লাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন ষষ্ঠ ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোলাইমান কবির।

কমিটি ঘোষণা শেষে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ও স্মৃতিচারণ পর্বও অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Link copied!