শনিবার ০৭, নভেম্বর ২০২৬

শনিবার ০৭, নভেম্বর ২০২৬ -- : -- --

চবিতে ছাত্রদল নেতা শহীদ নুরুল হুদা মুছার ৩২তম শাহাদাৎ বার্ষিকীতে  স্মরণসভা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সাহস, ত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক শহীদ নুরুল হুদা মুছার ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

শহীদ নুরুল হুদা মুছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৪ সালের ৬ নভেম্বর ছাত্রশিবিরের হামলায় তিনি নির্মমভাবে নিহত হন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান, সাহসিকতা ও আত্মত্যাগ আজও ছাত্রদলের নেতাকর্মীদের কাছে সংগ্রাম ও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

স্মরণসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী ও সদস্য অধ্যাপক ড. আবুল ফজল মো. সানাউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা শহীদ নুরুল হুদা মুছার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সাহস, আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!