বুধবার ১৪, অক্টোবর ২০২৬

বুধবার ১৪, অক্টোবর ২০২৬ -- : -- --

সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪৯ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, কালাইরাগ, তামাবিল, প্রতাপপুর, কালাসাদেক, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আসা গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বালু ও পাথরবাহী বারকী নৌকা জব্দ করেন।

বিজিবি আরও জানায়, বিজিবি ৪৮, সিলেট ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্ণেল মো. নাজমুল হক জানিয়েছেন, জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন। দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Link copied!