বুধবার ১৪, অক্টোবর ২০২৬

বুধবার ১৪, অক্টোবর ২০২৬ -- : -- --

গবিতে আন্তঃবিভাগ ফুটবলে বাংলা বিভাগের জোড়া শিরোপা

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

গণ বিশ্ববিদ্যালয় (গবি ) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ (ছাত্র-ছাত্রী) জোড়া শিরোপা জয় করেছে বাংলা বিভাগ । মঙ্গলবার (১৩ অক্টোবর ) সকাল ১০ টায় ছাত্রী ও সকাল ১১:৩০ ছাত্রদের ফাইনাল ম্যাচ কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ছাত্রীদের ফাইনালে মুখোমুখি হয় সমাজবিজ্ঞান ও সনাজকর্ম বিভাগ ও বাংলা বিভাগ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় খেলা গড়ায় ট্রাইবেকারে। পুরো ম্যাচে বাংলা বিভাগের গোলের মহাপ্রাচির হিসাবে গোলরক্ষা করে ফারজানা।
নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্ব মূহুর্তে গোলরক্ষক তনিমার নৈপুণ্যে ৩-২ গোলে জয়লাভ করে বাংলা বিভাগ।

ছাত্রদের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বাংলা বিভাগ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় খেলা গড়ার ট্রাইবেকারে৷ গোলরক্ষক রাহুলের চতুরতায় ৩-০ গোলে জয় লাভ করে বাংলা বিভাগ, টানা দ্বিতীয় বারের মতো শিরপা ঘরে তোলেন। 

ছাত্রীদের খেলায় টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ তনিমা (বাংলা), সেরা গোল রক্ষক ফারজানা আক্তার (বাংলা), সেরা গোল দাতা তুলি রয় (ভেটেরিনারি), প্লেয়ার অফ দা টুর্নামেন্ট তনিমা (বাংলা)। 

ছাত্রদের খেলায় টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ রাহুল ( বাংলা), সেরা গোলরক্ষক তৌছিফ (ভেটেরিনারি), সেরা গোল দাতা হিরা (বাংলা), ম্যান অফ দা টুর্নামেন্ট ফাহিম (ভেটেরিনারি)। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হওয়া ফাইনাল ম্যাচের পরে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের অধিকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর' উপস্থিত ছিলে।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘সকলের সহযোগিতার ফলে আমাদের ফুটবল টুর্নামেন্ট সুন্দর ভাবে শেষ হয়েছে৷ খেলার ভেতর সুস্থ উত্তেজনা থাকা স্বাভাবিক। দুইটি ম্যাচই খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। ভেটেরিনারি ও বাংলার খেলোয়াড়রা খুব পরিশ্রমি ছিল ফলে খেলাটা আরো উপভোগ্য হয়েছে৷ যদি র‍্যাংকিং করতে বলা হয় তাহলে দেখা যাবে সমান সমানই হবে কারণ দুই ম্যাচের ফলাফলই ট্রাইবেকারে নির্ধারিত হয়েছে৷’

Link copied!