রবিবার ১১, অক্টোবর ২০২৬

রবিবার ১১, অক্টোবর ২০২৬ -- : -- --

পুসারের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি শ্রাবণী সম্পাদক নুরুল 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

সংগৃহীত

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজারের রাজনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজনগর (পুসার)-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর)সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হয়েছেন শ্রাবণী দেব (সিকৃবি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম (সিকৃবি)। 

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদয় নায়ডু (জাককানইবি), অন্ত কালোয়ার (শাবিপ্রবি), মোহাম্মদ রেজাউল করিম (বেরোবি), নাহিদা সুলতানা আমিনা (সিকৃবি) অপি কালোয়ার (রাবি), বিক্রমজিৎ দাস (শাবিপ্রবি) ও অজয় কৈরি (শাবিপ্রবি) ।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এম. মোহসিন (শাবিপ্রবি),মুদাচ্ছির রশীদ মাহি (জাককানইবি) সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন নাবিল (শাবিপ্রবি) সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ নন্দী স্বপ্নীল (শাবিপ্রবি), দপ্তর সম্পাদক মোদাচ্ছির রশীদ মাহি (জাককানইবি), অর্থ সম্পাদক আব্দুল ওয়াজিদ (চুয়েট), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ মুফাজ্জল রহমান (ঢাবি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঋত্বিক ধর রাজ (চুয়েট), সংস্কৃতি সম্পাদক স্বাগতম পাল (শাবিপ্রবি), ক্রীড়া সম্পাদক রৌদ্র দেব (ঢাবি) প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহেনা রুহি (শাবিপ্রবি), সমাজসেবা ও কল্যাণ সম্পাদক) লাবণী পাল জুঁই ও নারী শিক্ষার্থী উন্নয়ন সম্পাদক সুহাইলা জায়মা হক (ঢাবি)। 

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী প্রথম সভায় নতুন কমিটি উপদেষ্টা পরিষদ গঠন করবে এবং আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজনগর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি এবং উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে পুসার গঠিত হয়েছে। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও অংশ নিয়ে থাকে।

Link copied!