রবিবার ১১, অক্টোবর ২০২৬

রবিবার ১১, অক্টোবর ২০২৬ -- : -- --

কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোকবার্তা

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।


শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন মোহাম্মদ হিরণ মিয়া সরকার।


মরহুমের মৃত্যুতে ইউট্যাবের কুবি শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।


অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতা গতকাল সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সঙ্গে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।

Link copied!