মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মাত্র ৪৭ কর্মদিবসে অনার্স ফাইনালের ফল

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল রেকর্ড দ্রুততম সময়ে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

শিক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন মাইলফলক। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন ২০২৬ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন নজির স্থাপন করেছে।

Link copied!