শুক্রবার ৩১, জুলাই ২০২৬

শুক্রবার ৩১, জুলাই ২০২৬ -- : -- --

জাবিতে প্রক্টর ও ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (২৯ জুলাই ২০২৬) বুধবার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। এর আগে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে সহকারি প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়ায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারি অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌসকে অব্যাহতি প্রদান করা হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে গতকাল (২৯ জুলাই ২০২৬) তারিখে আগামী ২ বছরের জন্য সহকারি প্রক্টর নিয়োগ প্রদান করে। 

Link copied!