শনিবার ১৮, জুলাই ২০২৬

শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে বাকৃবির তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে বাকৃবির তিন শিক্ষার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ও বর্তমান সভাপতি মিলিয়ে তিন ছাত্রনেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু নাছির মো. ত্বোহা

অন্যদিকে, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মঈন

জানা যায়, মো. ফখরুল ইসলাম ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আবু নাছির মো. ত্বোহা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ২০২৬ সালের ষাণ্মাসিক হালনাগাদ কার্যকরী পরিষদে নতুন ১৩ সদস্যের মধ্যে স্থান পেয়েছেন বর্তমান শাখা সভাপতি আব্দুল্লাহ আল মঈন। চলতি বছরের জুলাই মাসে তিনি বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

Link copied!