শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিপ্রবি অর্ক সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

সংগৃহীত ছবি

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অর্ক সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে অর্ক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি কামরুল হাসান বলেন, "অর্ক সাংস্কৃতিক জোট মুক্ত সাংস্কৃতিক চর্চা করতে পছন্দ করে।আমরা এদেশের সংস্কৃতি নিয়ে কাজ করি।বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। বৃক্ষের মতোই চির সবুজ অর্ক সাংস্কৃতিক জোটের অভ্যন্তরীণ সম্পর্কগুলো।আমরা প্রত্যাশা করি যুগ যুগ ধরে টিক থাকবে এ সুন্দরতম সম্পর্ক।"

তিনি বলেন, "আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেই সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সহযোগিতা পেলে বিষয়গুলো আমাদের জন্য ভালো হবে।আগামী ৯ জুলাই আমাদের গাঙচিল ২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলকে উক্ত অনুষ্ঠানে আসার নিমন্ত্রণ জানাচ্ছি।"

সংগঠনের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Link copied!