সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

নৌকা চালিয়ে বেতন দেওয়া প্রধান শিক্ষকের বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের অনন্য সংগ্রামের ঘটনা দেশজুড়ে প্রশংসা পায়। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। দুর্গম এলাকার এই শিক্ষার্থীদের অনেকেই আর্থিক সংকটের কারণে নিয়মিত বেতন দিতে পারত না।

শিক্ষক-কর্মচারীদের বেতন চালিয়ে নিতে প্রধান শিক্ষক ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করতেন। নৌকা চালিয়ে উপার্জিত অর্থ দিয়েই তিনি সহকর্মীদের বেতন পরিশোধ করে আসছিলেন।

প্রধান শিক্ষকের এই দায়িত্ববোধ ও সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি মহান সংসদে চিরকুট পাঠিয়ে বিদ্যালয়টি সরকারি করার বিশেষ নির্দেশনা দেন।

Link copied!