শুক্রবার ১৩, মার্চ ২০২৬

শুক্রবার ১৩, মার্চ ২০২৬ -- : -- --

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫৫ বছর বয়সেও চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ৫৫ বছর বয়সেও আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা। প্রতিটি পদের পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সিলেট
বয়স: ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর, ২ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর, ৩ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: যুগান্তর, ৯ নভেম্বর ২০২৫

Link copied!