মোঃ রিদয় হোসাইন,ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৩২ পিএম
মঙ্গলবার ১২, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সঙ্গে সিটি ব্যাংকের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাসান উদ্দীন আহমেদ উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন।
বৈঠকে ডুয়েট ও সিটি ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে সিটি ব্যাংকের সঙ্গে কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া, কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাকির হোসেন, পরিচালক (শারীরিক শিক্ষাকেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজসহ সিটি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।