প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
২৫টি পদে ২৩৭ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ)। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখ সর্বোচ্চ ৫০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)(https://sdfbd.teletalk.com.bd/) করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-১০ এবং ১২-২১ নং পদের জন্য ২২৩ টাকা, ২২-২৪ নং পদের জন্য ১৬৮ টাকা, ১১ ও ২৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
তথ্যসূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
