প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
সম্প্রতি ‘ডেলিভারি ম্যান’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। তবে আবেদনে বিশেষ শর্ত হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন অনুযায়ি আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে।
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১৩ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ
অন্যান্য সুযোগ-সুবিধা: পার্সেল প্রতি কমিশন ১৮-৪০ টাকা, হাজিরা বোনাস সাড়ে তিন হাজার টাকা, উৎসব ভাতা, কাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হয়, দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা ও জীবন বীমা সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম
