সোমবার ০৯, মার্চ ২০২৬

সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --

কাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম

ফাইল ফটো

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জিতে নির্ধারিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে দেওয়া এই নির্দেশনাপত্রে এ বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

Link copied!