বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

নির্বাচনকে ঘিরে গোবিপ্রবিতে ছয় দিনের ছুটি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

ফাইল ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ০৯/০২/২০২৬ ও ১০/০২/২০২৬ তারিখ বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১০/০২/২০২৬ তারিখ বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্বাহী আদেশে এ পত্র জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত ১১/০২/২০২৬ ও ১২/০২/২০২৬ তারিখের সাধারণ ছুটি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আগামী ১৫/০২/২০২৬ তারিখ রবিবার থেকে যথারীতি আরম্ভ হবে।

Link copied!