রবিবার ০৮, নভেম্বর ২০২৬

রবিবার ০৮, নভেম্বর ২০২৬ -- : -- --

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা।
এসময় তিনি তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লব না হলে তৎকালীন পরিস্থিতিতে দেশ আরও বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হতো। ইতিহাসের এসব গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের গভীরভাবে জানা, চর্চা করা এবং প্রকৃত প্রেক্ষাপট অনুধাবন করার আহ্বান জানান। 

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজে উপাধ্যাক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোঃ সোহরাব হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও নয়টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!