শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ব্র্যাকে ‘মেহফিল-এ-মুহাম্মাদ (স.)’ আয়োজন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে সম্পন্ন হয়েছে দুইদিনের সীরাত প্রদর্শনী, বিক্রি ও বিতরণী অনুষ্ঠান 'মেহফিল-এ-মুহাম্মাদ (ﷺ)'

পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ব্র্যাকিউ দাওয়াহ্ সার্কেল আয়োজিত এই আয়োজনের প্রথম দিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় রাসুল (ﷺ)-এর জীবন, সংগ্রাম, ও শিক্ষা বিষয়ক বইসমূহ প্রদর্শনী করা হয়। সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় নবীজির সংক্ষিপ্ত জীবনী। 

আয়োজনের দ্বিতীয় দিনে ক্যাম্পাসের পকেট গেইটে স্বল্প পরিসরে স্টল দিয়ে আয়োজন করা হয় সীরাত মেলার। শিক্ষার্থীদের ব্যাপক উদ্দীপনা ও অংশগ্রহণে নবি (ﷺ)-এর জীবনি সংশ্লিষ্ট প্রায় ১০ হাজার টাকার অধিক মূল্যের বই বিক্রি হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই।

সংক্ষিপ্ত এই আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি, ও স্টাফদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় সামনে থেকে নিয়মিত এই ধরনের আরো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে আয়োজক শিক্ষার্থীরা। আর বিনামুল্যে সীরাত বিতরণী প্রথম দিন থেকে শুরু করে এখনো চলমান রয়েছে, এবং পুরো মাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। 

 

Link copied!