শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কুবি মেডিকেল সেন্টারের নতুন ডিউটি রোস্টার

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন ডিউটি রোস্টার প্রণয়ন করা হয়েছে। নতুন রোস্টারে চিকিৎসকদের দায়িত্ব পালনের সময় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রতি বৃহস্পতিবার রোটেশনের ভিত্তিতে একজন নারী চিকিৎসক ছাত্রী হলগুলোতে গিয়ে ছাত্রীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কর্মরত চিকিৎসকদের সংখ্যা এবং সেবাগ্রহীতাদের প্রয়োজন বিবেচনায় এ রোস্টার প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন রোস্টার অনুযায়ী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ও মেডিকেল সেন্টারের দপ্তরপ্রধান ডা. মাহমুদুল হাসান খান এবং ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহিদা আক্তার শিমু সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দায়িত্বে থাকবেন।

এ ছাড়া প্রতি সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিরিক্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। রোস্টার অনুযায়ী অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করবেন মাসের প্রথম সোমবার ডা. শাহিদা আক্তার শিমু ও নার্স জেসমিন আক্তার, দ্বিতীয় সোমবার ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া, তৃতীয় সোমবার মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ এবং চতুর্থ সোমবার ডা. মাহমুদা আক্তার।

এছাড়া প্রতি বৃহস্পতিবার রোটেশনের মাধ্যমে একজন নারী চিকিৎসক ছাত্রী হলগুলোতে গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ডিউটি সংশ্লিষ্ট দপ্তরপ্রধান সমন্বয় করবেন।

Link copied!