ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৪ এএম
বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি এনামুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার এনামুল হক গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের লুদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলায় এনামুল হককে এজাহারনামীয় আসামি করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এনামুল হকের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।এ ঘটনায় গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলোতে পুলিশের চলমান অভিযানের বিষয়টি আবারও সামনে এসেছে।